মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
চরহাজারীতে ইলেভেন স্টার স্পোর্টিং ক্লাবের নতুন অফিস কক্ষের শুভ উদ্বোধন ছোট ফেনী নদীর ভাঙনে আতঙ্কে চরপার্বতী, গৃহহীন হতে পারে ২০০-৩০০ পরিবার কারাগারের কষ্ট দমাতে পারেনি যাকে: প্রবাস থেকেও অসহায় মানুষের পাশে মেহরাজ হোসেন রাজ ঈদের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক নেতা আরিফুল ইসলাম নুর আলম মামুন মেম্বারের উদ্যোগে চরপার্বতীতে বিশাল ইফতার মাহফিল নুরুল আমিন চেয়ারম্যানের উদ্যোগে চরপার্বতীতে দোয়া ও ইফতার মাহফিল চরহাজারী বড় ঈদগাঁকে কেন্দ্র করে ঈদ জামাত আয়োজনের প্রস্তুতি ও ইফতার মাহফিল অনুষ্ঠিত তালতলী সূর্য তরুণ সমাজ কল্যাণ ও ক্রীড়া সংঘের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মরহুম ওজি উল্যাহ চৌধুরী ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ধনীপাড়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২০১৭ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

নোয়াখালী-৫ আসনে ধানের শীষের প্রার্থী ফখরুল ইসলামের সমর্থনে শান্তিরহাটে গণমিছিল

রিপোর্টারের নাম : / ৮০ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

কামরুল হাসান রুবেল, নোয়াখালী
নোয়াখালী-৫ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মুহাম্মদ ফখরুল ইসলাম এর সমর্থনে কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নের শান্তিরহারে ৩ নম্বর ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বাদ মাগরিব ৩ ও ৬ নম্বর ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে শান্তিরহাট ঈদগাঁ ময়দানে জড়ো হতে থাকেন।

ভোটার, কর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এলাকায় গণজোয়ারের সৃষ্টি হয়।
পরে মিছিলটি শান্তিরহাটের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঈদগাঁ মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

চরহাজারী ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে এবং কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এমরান হোসেন সাগরের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরহাজারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি হারুনুর রশিদ (আল হারুন)।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, সাবেক যুগ্ম-আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সাবেক সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হোসেন, চরহাজারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এডভোকেট এনামুল হক, সাবেক সভাপতি নুরনবী বাবুল, সাবেক সিনিয়র সহ-সভাপতি গাজী আলমগীর,  সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ফখরুল ইসলামের নির্বাচনী সমন্বয়ক নুরুল ইসলাম বাবু, কোম্পানীগঞ্জ জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি মোরসালীন হোসাইন, চরহাজারী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মিজানুর রহমান মিজান, ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক শেখ ফরিদ দুলাল, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সালে রাজন,ইমাম হাসান স্বপন,আবদুল্যাল আল মামুন সুমন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মুহাম্মদ ফখরুল ইসলামকে বিজয়ী করতে নেতাকর্মী ও সাধারণ ভোটারদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর