মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
চরহাজারীতে ইলেভেন স্টার স্পোর্টিং ক্লাবের নতুন অফিস কক্ষের শুভ উদ্বোধন ছোট ফেনী নদীর ভাঙনে আতঙ্কে চরপার্বতী, গৃহহীন হতে পারে ২০০-৩০০ পরিবার কারাগারের কষ্ট দমাতে পারেনি যাকে: প্রবাস থেকেও অসহায় মানুষের পাশে মেহরাজ হোসেন রাজ ঈদের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক নেতা আরিফুল ইসলাম নুর আলম মামুন মেম্বারের উদ্যোগে চরপার্বতীতে বিশাল ইফতার মাহফিল নুরুল আমিন চেয়ারম্যানের উদ্যোগে চরপার্বতীতে দোয়া ও ইফতার মাহফিল চরহাজারী বড় ঈদগাঁকে কেন্দ্র করে ঈদ জামাত আয়োজনের প্রস্তুতি ও ইফতার মাহফিল অনুষ্ঠিত তালতলী সূর্য তরুণ সমাজ কল্যাণ ও ক্রীড়া সংঘের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মরহুম ওজি উল্যাহ চৌধুরী ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ধনীপাড়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২০১৭ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

সিরাজগঞ্জে জামায়াত নেতার বাড়িতে হামলা, নারীসহ আহত ৫

রিপোর্টারের নাম : / ৩৭ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নির্বাচনী বিরোধকে কেন্দ্র করে জামায়াত নেতার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও নারীদের মারপিট করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় আহত হয়েছে ৪ নারীসহ ৫ জন।

রবিবার বিকেলে উপজেলার উধুনিয়া ইউনিয়নের ক্ষুদ্র গজাইলে এই ঘটনা ঘটে।

আহতদের মধ্যে জামেলা বেগম, মেরিনা খাতুন, রোজিনা বেগম ও মারিয়া খাতুনকে উল্লাপাড়া বেঙ্গল হসপিটালে ভর্তি করা হয়েছে।

আহতদের পরিবারের সদস্যরা জানায়, রবিবার বিকেলে মোটরসাইকেল বহর নিয়ে স্লোগান দিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ক্ষুদ্র গজাইল গ্রামে উধুনিয়া ইউনিয়ন জামায়াতের আমির আলিম সরদারের বাড়িতে হামলা চালায় স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা। এসময় বাঁধা দিলে নারীদের মারপিট করা হয়, ভাংচুর, লুটপাট করা হয় বসতবাড়িতে। এতে চার নারীসহ ৫ জন আহত হয়। আহতদের উল্লাপাড়া বেঙ্গল হসপিটালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে আহতদের খোঁজ খবর নিতে হাসপাতালে আসেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান।

এসময় হামলার জন্য বিএনপিকে দায়ি করে দ্রুত তাদের গ্রেফতার করতে প্রশাসনকে আহ্বান জানান তিনি। একই সাথে নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান প্রশাসনের বিরুদ্ধে নিস্ক্রিয়তা ও পক্ষপাতিত্বের অভিযোগ করেন।

উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ সাকিউল আজম জানান, খবর পেয়ে উদ্ধতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর